লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগান ক্রিকেট পোকা অনলাইন গ্রুপের আয়োজনে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও পরিষদ চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলীর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ক্রিকেট পোকা অনলাইন গ্রুপের সভাপতি মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী (এমপি)।
টুর্নামেন্টে তেঘরীয়া যুব সংঘ বনাম মোল্লাকান্দা সাইন পুকুর একতা সংঘের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে তেঘরীয়া যুব সংঘ ৫-০ গোলে মোল্লাকান্দা সাইনপুকুর একতা সংঘকে হারিয়ে পুরস্কার গ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়কসম্পাদক এড. মৃনাল কান্তি দাস এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মো.মাসুদ লস্কর, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হেলেনা ইয়াসমিন।
আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক,পুলিশ পরিদর্শক তদন্ত আজগার হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিরাজদিখান চেয়ারম্যান ফোরাম সভাপতি রফিকুল ইসলাম দুদু, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিরাজদিখান চেয়ারম্যান ফোরাম সাধারণ সম্পাদক এড. আবু সাঈদ, বাসাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম,রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন,বয়রাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সুমন মিয়া, শেখরনগর ইউনিয়ন পরিষদ দেবব্রত সরকার টুটুল,চিত্রকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হুদা বাবুল, কোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু, ক্রিকেট পোকা অনলাইন গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন।
