সিরাজদিখান( মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনাসভা ও তবারক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজদিখান উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আহবায়ক কমেটির সদস্য সদস্য আওলাদ হোসেন মোল্লা, আলী আনসার মোল্লা, মহিউদ্দিন আহমেদ, জসিম উদ্দিন খান খোকন, দেলোয়ার হোসেন ভূইয়া, আব্দুল খালেক শিকদার, জায়েদুল ইসলাম, আজিজুল হক খান, মুজিবুর রহমান খান, শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য কাজী কামরুজ্জামান লিপু, ওমর ফারুখ রিগ্যান, যুবদল নেতা প্রীন্স নাদিম, মাসুম, এম কে আল আমিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিমেল মল্লিক শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক বাদশামিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ফাহাদ হোসেন, ফয়সালসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
