সিরাজদিখানে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তরারক বিতরণ

এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী মোড়ে ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নাজিম উদ্দিন শেখ এর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাঃ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান

জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনোয়ার মোর্শেদ মাসুম।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য অহিদুল ইসলাম অহিদ, সোহেল খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *