সিরাজদিখানে গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ

সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ। ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার। দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে (PR) জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকাল ৩ টায় কুসুমপুর জাগরণী সংসদ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (পীর সাহেব চরমোনাই)। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলার সভাপতি মাওলানা মো. ওবায়দুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলার
সভাপতি আলহাজ্ব কে এম আতিকুর রহমান, দ্বীনি সংগঠন মুন্সীগঞ্জ জেলার সদর হাফেজ মাওলানা আব্দুল ওয়ালী, দ্বীনি সংগঠন মুন্সীগঞ্জ জেলার সদর আলহাজ্ব মো. সাদিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার সেক্রেটারি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী, ইসলামপুর কামিল মাদ্রাসার সাবেক মহাদ্দিস মুফতি নেয়ামতউল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল দেওয়ানের সার্বিক তত্ত্বাবধানে আমন্ত্রিত অতিথি ছিলেন সিরাজদিখান থানা দ্বীনী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুঈনুদ্দিন মাছউদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান শাখার সহ-সভাপতি মো. মনির হোসেন চঞ্চল, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন সিরাজদিখান উপজেলা সভাপতি শেখ মো. আলমগীর, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড সিরাজদিখান থানার সহ-সভাপতি হাফেজ মাওলানা কাউসার আহাম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান থানার সহ-সভাপতি মো. হানিফ শেখ, সদস্য আলহাজ্ব রুহুল আমিন বেপারী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিরাজদিখান থানার সভাপতি মুফতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান নূরী, সাংগঠনিক সম্পাদক মুফতি জোবায়ের আহমেদ ফরাজী,
বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলনের সিরাজদিখান থানার সভাপতি মো. আব্দুল জব্বার।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ইসলামি আন্দোলন সিরাজদিখান শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসেন জসিম এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন সিরাজদিখান থানা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক
মাওলানা ফয়জুল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *