সিংগাইরের ব্যবসায়ী নিখোঁজের দেড় মাস পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর বাজারের স্টেশনারী ব্যবসায়ী বেলায়েত হোসেন (৩৬) পরিবারসহ নিখোঁজের দেড় মাস পেরিয়ে গেলেও এখনও সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ বেলায়েত হোসেন(৩৬) উপজেলার সিংগাইর পৌরসভা গোলড়া গ্রামের মৃত.মহিউদ্দিন মিয়ার ছেলে। তার গায়ের রং শ্যামলা উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি, মুখমন্ডল লম্বা, স্বাস্থ্য হালকা পাতলা গড়নের, ছোট করে চুলকাটা, শার্ট প্যান্ট পরিহিত ছিল।

নিখোঁজের বড় ভাই পিয়ার আলী জানান, দীর্ঘদিন যাবৎ সিংগাইর বাজারে বেলায়েত হোসেন স্টেশনারী ব্যবসা পরিচালনা করে আসছিল। ব্যবসায়ী সুবাধে ব্যাংক, এনজিও, বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা ধার-দেনা, ঋণ করে ব্যবসা পরিচালনা করেন। এরই মধ্যে হঠাৎ গত ১৬ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে স্ত্রী, ১কন্যা সন্তান নিয়ে শ্বশুর বাড়ি মানিকগঞ্জ সদর থানা বার্তা গ্রামে বেড়ানোর উদ্দেশ্যে রওনা দেয়। এক সপ্তাহ পার হলেও বাড়ি না ফেরায় ওর শ্বশুর বাড়ি খোঁজ নেই। সেখানে যায়নি শুনে বিভিন্ন আত্বীয়-স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করতে থাকি। না পেয়ে সিংগাইর থানা ১টি সাধারন ডায়েরী করি যাহার নং-১০৯২ তাং-২৪.২.২১ইং। অনেক  খোঁজাখুঁজি করে বেলায়েতসহ স্ত্রী, সন্তান কাউকে পাওয়া যাচ্ছে না। তাই কোনো সহৃদয় ব্যক্তি বেলায়েত হোসেনের সন্ধান পেলে ০১৭৪৫০৯৬০৮৬,০১৮৭৭৭৯৩৯০৪ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান পিয়ার আলীর ।

এ ব্যাপারে জিডির তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো. আব্দুস সোবহান মোল্লা বলেন, বেলায়েতের ব্যবহৃত ৩টি মোবাইল নাম্বার বন্ধ। কললিস্ট ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে খোঁজার চেষ্টা করছি। আশা করি সন্ধান পাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *