সিংগাইরে ৩ মাদক কারবারিসহ গ্রেফতার-৯

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ৩ জন মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ৬ আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম এর তত্ত্বাবধানে এসআই শেখ তারিকুল ইসলাম ও এসআই জাহিদুল ইসলাম এর নেতৃত্বে পৃথক দু,টি চৌকুস অভিযানিক দল শনিবার(৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দহর ইউনিয়নের চান্দহর চর এলাকার মোহাম্মদের কাঠ বাগানে অভিযান পরিচালনা করিয়া ১জন ও উপজেলার গোবিন্ধল এলাকার গোবিন্ধল প্রাইমারি স্কুল সংলগ্ন ব্রীজের উপর অভিযান চালিয়ে ২ জন মোট ৩ জন মাদক কারবারি আটক করেন পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার চান্দহর ইউনিয়নের চর চামটা গ্রামের মৃত.রফিকের ছেলে সুমন(২৮) গোবিন্ধল গ্রামের মৃত.আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন(৩৫) একই এলাকার আফসার উদ্দিন দেওয়ানের ছেলে আব্দুল মালেক(৩৪)। এছাড়াও একই রাতে অন্যান্য অভিযানিক দল সিংগাইর থানার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী সিংগাইর পৌর এলাকার আজিমপুর গ্রামের মৃত.হামেদের ছেলে মেঘু(৫০) মেঘুর স্ত্রী সুফিয়া(৪৫),মেঘুর ছেলে শিপন(২৫), বেগুনটিয়ারি গ্রামের মৃত.হযরত মোল্যার ছেলে আব্দুল জলিল মোল্যা(৬৫),জলিল মোল্যার ছেলে জাকির মোল্যা(৩৩) ও মৃত হযরত মোল্যার ছেলে সামচুল মোল্যা(৪৫) কে আটক করেছেন পুলিশ। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন- সিংগাইর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীসহ ০৬ জন পরোয়ানাভূক্ত আসামী সর্বমোট ০৯ জন আসামীকে রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *