সিংগাইরে ২৪ ঘন্টায় ১১জনের দেহে করোনা শনাক্ত

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় উপজেলায় একই পরিবারের ৮ জনসহ সর্বোচ্চ ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৪ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত উপজেলায় ডাক্তার-নার্সসহ ৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.সেকেন্দার আলী মোল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার ধল্লা ইউনিয়নের ভাটিরচর (ঘেলে পাড়া) এলাকায় একই পরিবারের ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের পরিবারের এক ব্যক্তি সাভার থাকতো, তার মাধ্যমেই সংক্রমিত হতে পারে বলে ধারণা। জয়মন্টপ ইউনিয়নের করোনায় মৃত্যু ব্যবসায়ী বাদল কুমার সাহার পরিবারের আরো ২ সদস্য করানোয় আক্রান্ত। তালেবপুর ইউনিয়নের কাংশা গ্রামের জনৈক ১ ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে । তিনি সিংগাইর থেকেই কারো মাধ্যমে সংক্রমিত হয়েছে বলে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লাহ বলেন, ৩০ মে যে নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ছিলাম ৩১ মে রাতে পরীক্ষার রিপোর্ট আমরা জানতে পারি। এতে একই পরিবারের ৮ জনসহ ১১ জন করোনা পজেটিভ আসে। তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জীবাণু মুক্ত করার কাজ চলছে। জীবাণু মুক্ত করার কাজ শেষ হলে স্বাভাবিক চিকিৎসা করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *