সিংগাইরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত-১

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনার  শিকার হন। নিহত মো.সালাউদ্দিন মিল্টন(৪৬)উপজেলার চারিগ্রাম ইউনিয়নের চারিগ্রামের শাহাবুদ্দিন মাস্টারের ছেলে।
সূত্রে জানা যায়,মোটরসাইকেল যোগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বিন্নাডাঙ্গী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে মোটর সাইকেলসহ আরোহী ছিটকে রাস্তায় পরে যায়। পথচারী দেখে তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্য হয়। তিনি সিংগাইর বাসষ্ট্যান্ডে আফ্রিদি বাজাজ মটরস্ এ ম্যানাজার হিসেবে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *