মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:-“ভ্যাকসিন হিরো সন্মান,স্বাস্থ্য সহকারির অবদান”এ শ্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য সহকারীদের নিয়োগ সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে সারাদেশের ন্যয় মানিকগঞ্জের সিংগাইরে কর্ম বিরতি চলছে। দেশের ২৬ হাজার স্বাস্থ্য পরিদর্শক,সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ড এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদ এই কর্ম বিরতির ঘোষনা দেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ড এসোসিয়েশন,সিংগাইর শাখার উদ্যেগে হেল্থ ইন্সপেক্টর ইনচার্জ মেহেদী হাসান এর সভাপতিত্বে স্বাস্থ্য সহকারি সিংগাইর মো.ইব্রাহিম মিয়ার সঞ্চালনায় এ কর্ম বিরতি অনুষ্ঠিত হয়েছে। এ সময় – বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ড এসোসিয়েশন,সিংগাইর শাখার সভাপতি আমান উল্লাহ্ আমান,যুগ্ন সম্পাদক মো.আরিফুল ইসলাম,সাংগঠনিক মো.সাইফুল ইসলামসহ প্রায় অর্ধশতাধিক সহকারি স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারিরা এ কর্ম বিরতিতে অংশ নেয়।
উল্লেখ্য,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ই ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক,সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের এক মহা সমাবেশে বেতন বৈষম্য নিরসনের ঘোষনা দিয়েছিলেন,২জানুয়ারী ২০১৮ ইং তারিখে ততকালিন স্বাস্থ্য মন্ত্রী দাবি মেনে নিয়ে বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করেন তার কোন অগ্রগতি না থাকায় চলতি বছরের ২০ ফেব্রুয়ারী স্বাস্থ্য পরিদর্শক,সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিরা হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী ও সচিব মহোদয় সকল দাবি মেনে নিয়ে একটি লিখিত প্রতিশ্রুতি প্রদান করেন। অদ্যবধি কোন প্রতিশ্রুতিই বাস্তবায়ন না হওয়ায় তাদের এই কর্ম বিরতি বৃহস্পতিবার (২৬ই নভেম্বর) থেকে শুরু হয়েছে। দাবি মেনে বাস্তবায়ন না করা পর্যন্ত এ কর্ম বিরতি অব্যাহত থাকবে বলে সূত্রে জানা গেছে।
