সিংগাইরে সাংবাদিকের বাবার ইন্তেকাল

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে”নয়াদিগন্ত”পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সোহরাব হোসেনের বাবা আফাজউদ্দিন (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বাড়ি উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল এলাকার কালীনগর গ্রামে। মৃত্য কালে তিনি ১ স্ত্রী,৩ ছেলে,২ মেয়ে,নাতি,নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পরিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বার্ধ্যকজনিত রোগে ভোগছিলেন তিনি । হঠাৎ তার অবস্থা খারাপ হয়ে শুক্রবার দিনগত রাত সাড়ে ৮ টার দিকে তার নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

আজ শনিবার(১৯ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় শেহের আলী দেওয়ানের ঈদগায়ে মাঠে জানাযা শেষে পাশ্ববর্তী সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুর রহমান শহিদ,পৌর মেয়র আবু নাঈম মো.বাশার শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *