মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ): কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতিতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৫ জন ব্যবসায়ী ২ জন গাড়ী চালককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ই এপ্রিল) সন্ধ্যার পর ইউএনও রুনা লায়লা তার নিজ কার্যালয়ে ১৮৬০ সালের ২৬৯ ধারায় ৭ জনকে ২৪ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশ অমান্য করে ৬টার পর দোকান খোলা রাখার অপরাধে সিংগাইর বাসষ্ট্যান্ড মসজিদ সংলগ্ন আশেক আলীর মুদি দোকান ৫ হাজার টাকা, জয়মন্টপ বাজারের চাউল ব্যবসায়ী নিতাই সাহাকে ১০ হাজার, জাহাংগীরকে ২ হাজার, মতিয়ারকে ২ হাজার ও বিকাশ সাহাকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
একই সাথে কাগজ পত্র ছাড়া রাস্তায় গাড়ি চালানোর অপরাধে ঢাকার মিরপুর এলাকার রুহুল আমিন ও উপজেলার বড় বাকা গ্রামের জহিরকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন- করোনা পরিস্থিতিতে যারাই সরকারি নির্দেশ অমান্য করবে তাদেরই আইনের আওতায় আনা হবে।
