মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নে, যুবলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ই এপ্রিল) বিকেল দাশেরহাটি ঈঁদগা মাঠে মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমের দিক নির্দেশনায় উপজেলা যুবলীগের সভাপতি মো. তমিজ উদ্দিন ও চারিগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রিপন দেওয়ানের অর্থায়নে চারিগ্রাম ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের কর্মহীন, দরিদ্র ৫ শতাধিক পরিবারে মধ্যে সামাজিক দুরুত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী প্রদান করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল-৫ কেজি চাউল, ১ কেজি আলু, হাফ কেজি ডাল।
এ সময় উপন্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রমিজউদ্দিন, সমাজ সেবক আব্দুল হালিম দেওয়ান, আব্দুল মাজেদ, সোহাগ মাহমুদ স্বপন দেওয়ান প্রমুখ।
চারিগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রিপন দেওয়ান বলেন- দেশের এ দূর্যোগ মুর্হূতে আমার এলাকা কিছু মানুষকে সাধ্যমত কিছু প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করতে পেরে শুকরিয়া আদায় করছি । এমনকি আমার ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এবং একজন লোকও যেন না খেয়ে না থাকে আমি দেখব।
উপজেলা যুবলীগের সভাপতি মো. তমিজউদ্দিন বলেন- মানিকগঞ্জ-২ আসনের এম.পি মমতাজ বেগম এর নির্দেশনায় আমরা অসহায় মানুষের মাঝে অল্প কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছি যা চলমান থাকবে। আমার মনে হয় যাদের সাধ্য আছে তাদের এই মুহুর্তে এগিয়ে এসে অসহায়দের পাশে থেকে সহযোগীতা করা। করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের আশায় ঘরমুখি হওয়া।
