সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে মুদি দোকানের আসবাবপত্র ও সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের ১টি মুদি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ দোকান মালিক ঐ এলাকার আনোয়ার হোসেনের ছেলে শরিফুল ইসলাম।
ক্ষতিগ্রস্থ শরিফুল জানান, গত সপ্তাহে ব্যাংক থেকে ১ লক্ষ টাকা লোন নিয়ে দোকানে মালামাল তুলছি।আগুনে আমার সব কিছু সর্বনাশ করে নিয়ে গেল। এখন আমি কিস্তি, সংসার কিভাবে চালাবো বুঝতে পারছি না। আমি দিশেহারা হয়ে পরেছি।
