মানিকগঞ্জ প্রতিনিধি : “বিট পুলিশিং আপনার পুলিশ আপনার পাশে” এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা গেটে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে বিট পুলিশিং বিট নং-১,২,৩ সিংগাইর পৌরসভার উদ্যোগে সিংগাইর সদর সার্কেল মো. আলমগীর হোসেনের নেতৃত্বে থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা আ,লীগের আহবায়ক নাজমা আলমগীর, আহবায়ক কমিটির সদস্য ইমু সুলতানা। এসময় বক্তারা সরকারের কাছে নারী নির্যাতন ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির জোড় দাবি করেন।
তারা আরও বলেন, আর যেন এ দেশে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ না হয়, সে দিকে সুশীল সমাজ, গন্যমান্য ব্যক্তিবর্গসহ পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করেন। সিংগাইর সদর সার্কেল মো. আলমগীর হোসেন নারী নির্যাতন ও ধর্ষণের বিরুন্ধে যে কোনো আইনুনাগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন- পৌর আ,লীগের সভাপতি আব্দুস ছালাম খান, বাংলাদেশ পৌর কাউন্সিল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. সমেজ উদ্দিন, পৌর যুবলীগের সভাপতি মো. এমদাদ হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিনুর রহমান শাহিন, যুবলীগ নেতা শেখ মো. মানিক , মো. শামচুল ইসলাম, পুলিশ উপ-পরির্দশক মো. আশরাফুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক মো. নাজমুল হাচান প্রমুখ।
এছাড়াও সমাবেশে এলাকার শতাধিক নারী-পুরুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।
