সিংগাইরে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: ওয়েভ ফাউন্ডেশন লোকমোর্চা প্রকল্পের মাধ্যমে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৯ মে) সকাল ১১ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদলের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এ,বি,এম শাহিনুজ্জামান শিশির,মহিলা বিষয়ক অফিসার রওশন আরা,তথ্য সেবা অফিসার সাহিদা আক্তার ইমু,বীরমুক্তিযোদ্ধা অলক সাহা, উপজেলা লোকমোর্চার সাধারন সম্পাদক আনোয়ারা খাতুন, চান্দহর ইউপি লোকমোর্চার সভাপতি মতিয়ার রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক ইজ্জত আলী প্রমুখ। এ সময় ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ইউপি সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে এ আলোচনা সভার সভাপতি চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদলের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *