সিংগাইরে বার্ষিক বনভোজনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাণিজ্য মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ও কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নে অবস্থিত সায়ান রিসোর্টে বাণিজ্য মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ও কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন-২০২৫ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাণিজ্য, পাট ও বস্ত্র,বেসামরিক বিমান ও পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, আয়েশা আক্তার, যুগ্ম সচিব মোহাম্মদ রেহান উদ্দিন, সুফিয়া আক্তার রুমি, মোস্তাফিজুর রহমান, নার্গিস মুর্শিদা, উপসচিব মাহবুবা খাতুন রিনু, শরীফ রায়হান কবির, মানিকগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাবেল উদ্দিন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলামসহ পাট ও বস্ত্র:বেসামরিক বিমান ও পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী প্রায় চার’শ জন অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *