সিংগাইরে বসত বাড়িতে আগুন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বসত বাড়িতে আগুন লেগে রান্না ঘরসহ পাকা দু’চালা ঘর পুড়ে গেছে। বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ছয়ানী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক ঐ এলাকার মৃত পানজু ফকিরের ছেলে মো. করম আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০ দিকে রান্না করার সময় হঠাৎ আগুন লেগে রান্না ঘরে থাকা লাকরিতে ছড়িয়ে পড়ে। আগুন দেখে বাড়ি লোকজনের ডাকচিৎকার করলে আশে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টাকালে ২টি পাকা দু,চালা টিনের ঘর পুড়ে যায়। এবং পাশে থাকা বসত ঘর অল্পের জন্য রক্ষা পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *