সিংগাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালিত

সিংগাইর প্রতিনিধি : সারা দেশের ন্যায় সিংগাইর উপজেলা আওয়ামীলীগের উদ্যােগে আজ রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে আলোচনা, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য উপজেলা আ’লীগের সভাপতি মমতাজ বেগম এমপি, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল।

এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান, যুগ্ম সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ, মো. সায়েদুল ইসলাম. সাংগঠনিক হাজী আব্দুল বারেক খান, মো. ওবায়েদুল হক, পৌর আ’লীগের সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বেপারিসহ, আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *