সিংগাইরে পরকীয়া প্রেমের জের ধরেই খুন হয়েছে পরিমল রাজবংশী

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৪ দিন পর খড়ের পালার ভিতর থেকে পরিমল রাজবংশী (২৮) নামের যুবকের লাশ উদ্ধার হওয়ার পর হত্যার রহস্য উন্মোচন হতে শুরু হয়েছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শক্রতার জের ধরে প্রতিবেশী মরণ রাজবংশীর ছেলে রাম রাজবংশী ওরফে রামু (৩৩) পরিমলকে হত্যা করে লাশ গুম করে। এমনটাই উল্লেখ করে নিহতের বাবা চন্দ্র মোহন রাজবংশী বাদি হয়ে গত বুধবার (১৩ মার্চ) রামুসহ অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।
এর আগে মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যার পর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের উত্তর জাইল্যা এলাকায় সমবায় কিন্ডার গার্ডেন স্কুল সংলগ্ন খড়ের পালার ভিতর লাশ দেখতে পান এলাকাবাসি। নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ১০ টার দিকে পরিমল রাজবংশী বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও খোঁজ খবর না পেয়ে মঙ্গলবার সকালে নিহতের মা মিনা রানী রাজবংশী থানায় নিখোঁজের জিডি করেন । জিডির পর বিকেল ৫ টার দিকে বাড়ির পাশে পড়ে থাকা লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। পুলিশ বলছেন, তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারকালে নিহতের অন্ডোকোষে আঘাতের চিহ্ন দেখা গেছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে. পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। রামুর প্রবাসি স্ত্রী দেশে থাকা অবস্থায় পরিমল রাজবংশীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত দেড় মাস আগে রামুর স্ত্রী ববিতা রানী রাজবংশী দুবাই চলে গেলেও পরিমলের সাথে তার নিয়মিত ফোনালাপ হতো। এ নিয়ে পরিমল রাজবংশী ও রামু রাজবংশীর মধ্যে দ্বন্দ চলে আসছিলো। এ কারণেই এমন হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে হত্যার সাথে জড়িত এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম বলেন, পরিমল রাজবংশী নিখোঁজ হওয়ার পর থেকে রামু রাজবংশীকে এলাকায় দেখা যায়নি পুলিশের তদন্তে এমন তথ্য মিলেছে । তবে তাকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *