মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে অবৈধ নকল প্রশাধণী বিক্রির অপরাধে সুমন(৩২) নামের এক বিক্রয় প্রতিনিধিকে আটক করেছেন
মানিকগঞ্জ থানা পুলিশ। আজ বুধবার(১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে থানা চত্বর গোল ঘরে সিনিয়র সহকারি পুলিশ সুপার(সিংগাইর সার্কেল) মো.রেজাউল হক প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন-সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা,পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম পিপিএমসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আটককৃত বিক্রয় প্রতিনিধি প্রতারক মো.সুমন মিয়া টাঙ্গাইল জেলার মধুপুর থানার শোলাকুরি গ্রামের মো.হাবিবুর রহমানের ছেলে।
উপজেলার সায়েস্তা ইউনিয়নের নীলটেক বাজারে সাইমুন ষ্টোরের স্বত্ত্বাধিকারি মো.ফরিদুল ইসলাম জানান- মঙ্গলবার সকালে বিক্রয় প্রতিনিধি সুমন আমার দোকানসহ পাশে সোহেল ও সালাম ষ্টোর থেকে ইউনিলিভার কোম্পানির প্রশাধনীসহ অন্যন্য কোম্পানীর মালের অর্ডার নেয়। একই দিনে বিকাল ৩টার দিকে আমার দোকানসহ পাশের দোকানে অর্ডারকৃত মাল ডেলিভারি দেয়। একই দিনে প্রশাধণী ডেলিভারি দিলে আমাদের সন্দেহ হয়। পরে অরজিনাল ইউনিলিভারের প্রশাধণীর সাথে তার মালের কোন মিল না থাকায় তাকে আটক করে পুলিশকে খবর দেই। পুলিশ খবর পেয়ে তাকে আটক করেন। নকল প্রশাধনীর মধ্যে ছিল ফেয়ার এন্ড লাভলী,জনসন সাবান,বডি স্প্রে,লোশন,ভিট,মাথার তৈল,পাউডার, ইত্যাদি ।
এ ব্যাপারে এএসপি(সিংগাইর সার্কেল) মো. রেজাউল হক বলেন- এরা ইউনিলিভারের মোড়গে নকল প্রশাধণী দিয়ে গ্রাম-গঞ্জের দোকানগুলিতে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে । এসব নকল প্রশাধণী শরীরে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। আটককৃতকে মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।
