মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: ভাষা শহীদ রফিক ব্লাড ডোনার গ্রুপের অ্যাপস উদ্বোধন,রক্তদান কর্মসূর্চী, সন্মানণা প্রদান ও ভূমিহীনদের মাঝে ঘর ও বেকার যুবকদের মাঝে হ্যালো বাইক বিতরণ অনুষ্ঠান হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী,শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলুর নিজস্ব অর্থায়নে এ পর্যন্ত ১৩০টি ভূমিহীন পরিবার ও ১৩০ জন বেকার যুবকদের মাঝে ঘর ও হ্যালো বাইক বিতরণ করেছেন । শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ উপলক্ষে উপজেলার বাইমাইল দেওয়ান কমপ্লেক্সের হল রুমে ভাষা শহীদ রফিক ব্লাড ডোনার গ্রুপের আয়োজনে বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা দেওয়ান জাহিদ আহমেদ টুলু বক্তব্য তার প্রতিক্রিয়া জানান,রাজনীতি নয় আমি মানবিক দিক থেকে সহযোগীতা করে আসছি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান মো.সাইদুর রহমান,বায়রা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান,উপজেলা আওমীলীগের সাবেক সাংগঠনিক এ্যাড.মো.লুৎফর রহমান,চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল,জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি.শাহাদৎ হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন-সিংগাইর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার,হরিরামপুর মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা খাতুন,পরিচালক মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি,সিংগাইর জোনাল অফিস মো.ফয়জুল ইসলাম খান, সায়েস্তা সাবেক ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন চৌকদার,হরিরামপুর আজিমনগর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন,লেছড়াগঞ্জ ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,গোবিনাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ.জাহিদুল ইসলাম ভূইয়া,চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন,সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ,জেলা পরিষদ সদস্য মো.তমেজ উদ্দিন ও এফএম রিপন আক্তার,সিংগাইর পৌর প্যানেল মেয়র সমেজ উদ্দিন,কাউন্সিলর শামচুল ইসলাম,কামাল হোসেন,মহিলা কাউন্সিলর পারুল আক্তার,তাছরিন নাহার,আলেয়া আক্তারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভূমিহীনদের ঘরে চাবি ও বেকার যুবকদের হ্যালো বাইকের চাবি হস্তান্তর করা হয়।
