সিংগাইরে জাতীয় পার্টির মত বিনিময় সভায় পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ঘোষণা

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): আসন্ন পৌরসভা নির্বাচনের জাতীয় পার্টির সিংগাইর পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা দেন-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মানিকগঞ্জ জেলার সভাপতি মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি সৈয়দ মো.আব্দুল মান্নান।  শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জার্মিত্তা ইউনিয়নের জার্মিত্তা গ্রামের তার নিজ বাসভবনে পৌরসভা-উপজেলা-জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে জাতীয় পার্টি থেকে সিংগাইর পৌরসভার সভাপতি মো.আবু বক্কর ছিদ্দিক কে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এ সভায় মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মো.রফিকুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো.আব্দুস সালাম। বক্তব্য রাখেন-কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক হুমায়ূন খান,সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.বিল্লাল হোসেন,মানিকগঞ্জ জেলার সাধারন সম্পাদক এড.হাসান সাঈদ। উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় সদস্য শামছুল আলম,জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইয়াহিয়া চৌধুরী ইনু,যুগ্ম সাধারণ সম্পাদক ডা.আজর আলী,সদস্য আনোয়ার হোসেন,মানিকগঞ্জ জেলা জাতীয় যুব সংহতি সভাপতি মো.জহিরুল ইসলাম চুন্নু, জেলার জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মজিবর রহমান খান শাহিন,জেলার সাংগঠনিক ও মানিকগঞ্জ পৌরসভা সভাপতি মো.সিরাজুল ইসলাম,সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, সিংগাইর পৌর সভাপতি মো.আবু বক্কর ছিদ্দিক সম্পাদক মো.সালাউদ্দিন খোকন প্রমুখ। পরিশেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মানিকগঞ্জ জেলার সভাপতি মানিকগঞ্জ-২ আসনের সাবেক এম.পি সৈয়দ মো.আব্দুল মান্নান মানিকগঞ্জ জেলার জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দদের দলকে সুসংগঠিত করার পরামর্শসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *