সিংগাইরে গলায় ফাঁস দিয়ে ৯ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ৯ম শ্রেণি ছাত্রী নিসাদ ওরফে তিশা  (১৬) আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ রোবববার (১৮ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিশা ওই এলাকার মো.মুক্তার হোসেনের মেয়ে। তিশা উপজেলা কালিয়াকৈর খান বাহাদুর স্কুলের নবম শ্রেণি ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিষা দুপুর ২টার দিকে বসত ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস নেয়। বাড়ির লোকজন টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ফাঁস নেয়া অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *