সিংগাইরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইউপি নির্বাচন সম্পন্ন, নৌকা-৮ স্বতন্ত্র-৩

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের সিংগাইরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে জেলা পুলিশ, ডিবি, বিজিবি, র‌্যাব, আনছার বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আইনি তৎপরতা ছিলো চোঁখে পরার মত।

এ নির্বাচনে ১১টি ইউনিয়নের মধ্যে বায়রা ইউনিয়ন দেওয়ান জিন্নাহ লাঠু (নৌকা) বিনাপ্রতিদ্বন্দ্বিতা, সিংগাইর সদর মো. জাহিনুর রহমান সৌরভ বিএনপি স্বতন্ত্র (চশমা), চারিগ্রাম দেওয়ান রিপন (নৌকা), জামশা গাজী কামরুজ্জামান (নৌকা), বলধারা আব্দুল মাজেদ খান (নৌকা), সায়েস্তা আব্দুল হালিম স্বতন্ত্র (আনারস) চান্দহর শওকত হোসেন বাদল (নৌকা), জার্মিত্তা আবুল হোসেন মোল্লা স্বতন্ত্র (আনারস), ধল্লা জাহিদুল ইসলাম ভূইয়া (নৌকা), জয়মন্টপ ইঞ্জি. মো. শাহাদৎ হোসেন (নৌকা) তালেবপুর মো. রমজান আলী (নৌকা) পেয়ে বিজয়ী হয়েছেন বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন অফিসার শেখ মো. হাবিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *