মো. রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে করোনাভাইরাস থেকে মুক্তি পেতে জালালী খতম, দোয়া ও তোবারক বিতরণ করা হয়েছে । রবিবার (২৮ জুন) দুপুরে ছোট ছোট শিশুসহ প্রায় পাঁচশতাধিক মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়।
জানা যায়, সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্যচারিগ্রামের মৃত ইমান আলীর স্ত্রী মজিরন নেছা (৬৫) আরও ৭/৮ জন মহিলা মিলে মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য জালালী খতম করেনে। শুক্রবার খতম শেষে মুসলমানদের জন্য স্থানীয় মসজিদে দোয়া করা হয়। এরপর মজিরন নেছাসহ সকলে মিলে প্রতিবেশী বাড়ি বাড়ি থেকে চাল তোলে প্রায় পাঁচশতাধিক মানুষের জন্য খিচুরি রান্না করা হয়।
তোবারক বিতরণের বিষয় মজিরন নেছার কাছে জানতে চাইলে তিনি বলেন-করোনা ভাইরাস থেকে আল্লাহ্ যেন সবাইকে মুক্তি দেয় এজন্য আমি জালালী খতম করেছি। আশ-পাশের বাড়ি থেকে চাল উঠিয়ে সিন্নি করেছি।
