সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে এনআরকে অটো রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৩০ হাজার টাকা জরিমানা ও ৩৫ কেজি প্লাষ্টিকের ব্যাগ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
সোমবার(২৬ জুন) সকালে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ডাউটিয়া বাজার এলাকার ওই রাইস মিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূম খান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ অর্থদন্ড ও প্লাষ্টিকের ব্যাগ জব্দ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এনআরকে অটো রাইস মিলে অভিযান চালানো হয়।
এসময় ওই মিলে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় ও প্লাষ্টিকের ব্যাগ জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
