সিংগাইরে ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ও জয়মন্টপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উপ-নির্বাচন অবাধ,সুষ্ঠ,আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোঁখে পরার মত। আইনশৃঙ্খলা বাহিনীর কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ ও গনণা শেষে বায়রা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রিয়াজুল হক দেওয়ান (টিউবওয়েল) প্রতিকী ৪০২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন দেওয়ান (তালা) প্রতিকী ২৯১ ভোট পান। অপরদিকে,জয়মন্টপ ইউনিয়নের ৮নং ওয়ার্ড মো.তারিকুল ইসলাম (তালা) প্রতিকী ৬৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.রিপন হোসেন (ফুটবল) প্রতিকী ৬১২ ভোট পান।
উল্লেখ্য,বায়রা ইউনিয়নের ইউপি সদস্য মো.সেলিম হোসেন ৩১ মে,জয়মন্টপ ইউনিয়নের মো.ইদ্রিস আলী ৩০ এপ্রিল ও জার্মিত্তা ইউনিয়নের মো.মতিয়ার রহমান ২১ মে মারা যান। ফলে আসন ৩টি শূন্য হয়। জার্মিত্তা ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো.মামুন মোল্লা বিজয়ী হন। যার জন্য ২টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে ৯০উর্ধ্বে দেওলী গ্রামের মৃত মো.আব্দুল করিমের স্ত্রী ছবুরা অসুস্থ্য শরীরে নাতীর কোলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন-শেষ বয়সে শখ ও ইচ্ছা করেই ভোট দিতে আইছি। ভালভাবে আমার ভোট আমিই দিছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *