মো. রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে রফিক মার্কেটের প্রায় দেড়কোটি টাকার মালামাল ক্ষতি ও দু,জন অগ্নিদগ্ধ হয়েছে বলে জানা গেছে। আজ রবিবার(১৭ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া বাসষ্ট্যান্ডের উত্তর পাশে রফিকের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ওই মার্কেটের ভাড়াটিয়া মা টেডার্সের ৪টি দোকান ও পাশে ১টি লেদের আনুমানিক দেড় কোটি টাকার মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্থ মা টেডার্সের স্বত্তাধিকারী মো.আব্দুল মালেক উপজেলার বলধারা ইউনিয়নের তেলিখোলা গ্রামের নিজামউদ্দিনের ছেলে ও পাশের লেদের মালিক খোলা পাড়া গ্রামের পাগলা চাঁন। অগ্নিদগ্ধ হলেন- মা টেডার্সের মালিক আব্দুল মালেকের বাবা নিজামউদ্দিন (৬৫) কর্মচারি মো.শাহিনুর রহমান(৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়,হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জের আঞ্চলিক মহাসড়কে উপজেলার খোলাপাড়া বাসষ্ট্যান্ডের উত্তর পাশে রফিক মার্কেটে মা টেডার্স থেকে দুপুর ১২ টায় হঠাৎ আগুন লাগে। আগুন নিভাতে দোকানে থাকা নিজামউদ্দিন (৬৫) ও কর্মচারি শাহিনুর(৩০) চেষ্টা করলে তারা দু,জন অগ্নিদগ্ধ হন এবং তাদের ডাকচিৎকারে আশে পাশে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এসময় অগ্নিকান্ডের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে মানিকগঞ্জের ফায়ার সার্ভিস টিম এসে দু,ঘন্টা চেষ্টা করে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রন আনে। ততক্ষনে মার্কেটের মা টেডার্সের ও লেদের প্রায় দেড়কোটি টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি। অগ্নিদগ্ধ দু,জনকে উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রের্ফাড করেন।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিংগাইর থানা পুলিশ,র্যাব-৪,মাকিকগঞ্জ ফায়ার সার্ভিস টিম,স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
