মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বসতবাড়ির চৌঁচালা টিনের ঘরপুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্নঅলংকার, আসবাবপত্রসহ ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাঁকা এলাকার হাবিনুর ইসলামের ছেলে আলিনুর ইসলামের বসতঘরে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলিনুর ইসলামের ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে মুহুর্তে ছড়িয়ে যায়। এসময় বাড়ি লোকজন চিৎকার করলে আশে পাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ততক্ষণে তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে মানিকগঞ্জের ফায়ার সার্ভিসের টিম এসে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে। সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
