সিংগাইর পৌর নির্বাচনে মনোয়ন পেতে আ’লীগের একাধিক প্রার্থীর দৌড়ঝাঁপ

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। সিংগাইর পৌর এলাকা জুড়ে এখন নির্বাচনী আমেজ। বিশেষ করে মেয়র প্রার্থীরা তাদের লোকজন নিয়ে ভোটারদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন প্রতিনিয়ত এমনকি ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন আশ্বাসের বানীও শোনাচ্ছেন তারা। সন্ধ্যার পরে বিভিন্ন চা’য়ের দোকানে মরুব্বিদের মুখে নির্বাচনের কথাই বেশি শুনা যাচ্ছে এখন। বিএনপির মধ্যে শক্তিশালী কোন প্রার্থী না থাকায় বিএনপির বর্তমান মেয়র মনোনীত হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া বিএনপির সাবেক ছাত্রনেতা মো.জাহাবুল হোসেন বিএনপি থেকে মনোয়ন প্রত্যাশি। তাই বিএনপির প্রার্থী নিয়ে আলোচনা না থাকলেও আ’লীগের একাধিক প্রার্থী হওয়ায় রয়েছে ভোটারদের মুখে নানা আলোচনা সমালোচনা। কে পাবে নৌকার প্রতিক। এ দিকে নৌকার প্রতিক পাওয়ার জন্য সম্ভাব্য মেয়র প্রার্থীরা দলের র্শীষ নেতাদের কাছে লবিং শুরু করেছেন। সব মিলিয়ে সিংগাইর পৌরসভার আগাম নির্বাচনী হওয়া বইছে বেশ জোড়েশোরেই। নির্বাচনকে ঘিরে নানা রাজনৈতিক মেরুকরণ তৈরী হচ্ছে। সরকারি দল আ’লীগের একাধিক প্রার্থী মনোয়ন চাইতে পারেন মেয়র পদে। তার মধ্যে সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সদস্য মীর মো. শাহজাহান,বিগত নির্বাচনে নৌকা প্রতিকে নির্বাচন করেছেন উপজেলা আ’লীগের সদস্য আবু নাঈম মো.বাশার,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, সাংগঠনিক সম্পাদক মো.ওবায়দুল হক,সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল বারেক খাঁন ও উপজেলা আ’লীগের সদস্য মো.নজরুল ইসলাম খাঁন মনোয়ন প্রত্যাশী। বিএনপি থেকে বর্তমান মেয়র এডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় মনোয়ন প্রত্যাশী। আ’লীগের মনোয়ন প্রত্যাশীদের সবার নামই আলোচনায় রয়েছে। অন্যসব রাজনৈতিক দলের তেমন কোন প্রার্থী চোখে না পরলেও ৯টি ওয়ার্ডের অর্ধ-শতাধিক কাউন্সিলর প্রার্থীর পদচারনায় সিংগাইর পৌরসভা এখন জমজমাট। ৯টি ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থীরা দলীয়ভাবে দলের মনোয়ন বা প্রতীক না পেলেও দোয়া ও আর্শীবাদ পেতে মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এমনকি ভোটারদের বিভিন্ন আশ্বাসের বানী শুনাচ্ছেন তারা।
২০০১ সালে আনুষ্ঠানিকভাবে সিংগাইর পৌরসভা যাত্রা শুরু। যাত্রার শুরুতেই মেয়র নির্বাচিত হন মীর মো.শাহজাহান।তারপর দু,বার বিএনপির প্রার্থী নির্বাচিত হন এড্ খোরশেদ আলম ভূইয়া জয়। বর্তমানে সিংগাইর পৌরসভার ভোটার সংখ্যা ২২ হাজার ৬ শত ৩। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার পচাঁত্তর,মহিলা ভোটার সংখ্যা ১১ হাজার ৫ শত আটাইশ। বিএনপির মেয়র এডভোকেট খোরশেদ আলম ভুইয়া জয় বলেন-আমাকে দু,বার জনগন নির্বাচিত করেছেন। আমি অনেক উন্নয়ন মূলক কাজ করেছি। আশা করি জনগন আমাকে এবারও মূল্যায়ন করবে। আ’লীগের মনোয়ন প্রত্যাশীরা বলেন- দল যাকে মনোয়ন দিবে আমরা তাকে নিয়েই এক সাথে কাজ করব এবং নিশ্চিত বিজয়ী হব ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *