সাবেক মন্ত্রী বিএনপি নেতা আব্দুল মান্নানের জানাযা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা-২ (নবাবগঞ্জ) আসনের চার বারের সাবেক এমপি, সাবেক প্রতিমন্ত্রী, ঢাকা জেলার বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের নামাজের জানাযা ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকেল ৩টায় তার নিজ গ্রামের সোনাবান উচ্চ বিদ্যালয় মাঠে ৩য় জানাযা ও বিকেল ৪টায় সরকারি দোহার- নবাবগঞ্জ কলেজ মাঠে ৪র্থ জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমূখ।
মরহুমের প্রথম জানাযা বুধবার সকাল ১১টায় নয়া পল্টন বিএনপির কার্যালয়ের সামনে, দ্বিতীয় জানাযা দুপুর ১২টায় ধানমন্ডি ঈদগাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে আজীমপুর কবরস্থানে তার স্ত্রী নিলুফার মান্নানের পাশে তাকে দাফন করা হয়।
আব্দুল মান্নান বিএনপির সরকার আমলে বাংলাদেশ বিমান চলাচল ও পর্যটন এবং বস্ত্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ বিমানের সাবেক এমডি ও বেঙ্গল এয়ারলিপট গ্রুপের চেয়ারম্যান ছিলেন।
৪ আগষ্ট মঙ্গলবার রাত সোয়া ৯টায় রাজধানীর এভারকেয়ার (এ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি। তিনি বার্ধক্যজনিত রোগসহ কিডনী রোগে ভোগ ছিলেন। তার বয়স হয়ে ছিলো ৭৮ বছর। মৃত্যুকালে এক কন্যা, জামাতা ও দুই নাতনি রেখে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *