সাংবাদিক আজহারুল হকের মায়ের ইন্তেকাল

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. দৈনিক যুগান্তর ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার (দোহার-নবাবগঞ্জ) আজহারুল হকের মা সবুরা খাতুন (৮০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
রোববার রাত পৌনে ১১টার দিকে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
সোমবার বেলা ১১টায় মাহমুদপুর বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের যানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী রেখে গেছেন।
সাংবাদিক আজহারুল হকের মায়ের মৃত্যুতে দোহার ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *