সরকার বাংলাদেশকে ভয়ের চাদরে মুরিয়ে দিয়েছে-অ্যাড. আহমেদ আজম খান

নাজমুল হোসেন : বাংলাদেশে আজ কিছু সংখ্যক লোক ছাড়া কেউ ভালো নেই। সবাই আতঙ্কে দিন পার করছে। সরকার বাংলাদেশকে ভয়ের চাদরে মুড়িয়ে দিয়েছে। সোমবার বিকালে ঢাকার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা জেলা বিএনপি আয়োজিত শেখ হাসিনার পদত্যাগ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি জনসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আজম খান এ মন্তব্য করেন।
আজম বলেন, আমরা ২৭ জুলাই শান্তিপূর্ণ অবস্থান করেছি। রাতে জানতে পারলাম ২৭টি মামলা করা হয়েছে। হামলা করলো আওয়ামী লীগ মামলা খেলো বিএনপি। এই মামলাবাজ সরকার মামলা ছাড়া কিছু বুঝে না। এ পর্যন্ত বিএনপির প্রায় ৪১ লক্ষ নেতা কর্মীদের নামে মামলা করা হয়েছে।
আজম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জিনিস পত্রের দাম লাগাতার বাড়ছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন শেখ হাসিনা দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে মিটিং করেছে। সেখানে ব্যবসায়ীরা বক্তব্যে বলেছেন যেমন করেই হোক শেখ হাসিনাকে আমরা ক্ষমতায় আনবো। এই ক্ষমতায় আনার বক্তব্যের কারন কি আপনারা জানেন? এর মূল কারণ তারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। তার ব্যাংক থেকে নেওয়া ঋণ ফিরত দিচ্ছে না। শেখ হাসিনার জন্য ব্যাংক তাদের কিছুই বলতে পারছে না। শেখ হাসিনা দেশের ব্যাংক খাতকে শেষ করে দিয়েছে।
জাতীয় এই নেতা বলেন, আগামীদেশ দেশ নায়ক তারের রহমানের হাতে। তারেক জিয়ার স্লোগান টেক ব্যাক বাংলাদেশ, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমিই বাংলাদেশ। এর মানে তারেক জিয়া দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার যুদ্ধ ঘোষণা করেছেন। আমরাও এই গণতন্ত্র উদ্ধারে মাঠে আছি। রক্ত চাইলে রক্ত দিবো। রক্তের প্লাবন ভইয়ে দিবো কিন্তু আমাদের দাবি আদায় করে ছাড়বো
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক৷ এসময় তিনি বলেন, এখন আর ভয় পাওয়ার সময় নেই, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আমাদের এখন একটাই দাবি শেখ হাসিনার পতন। আমরা শেখ হাসিনার পতন ছাড়া ঘরে ফিরে যাবো না। আশফাক বলেন, ঢাকা জেলা বিএনপির যেসকল নেতা কর্মীরা মামলা খেয়েছেন তাদের মামলার সকল দায়িত্ব জেলা বিএনপির। আমরা তাদের মুক্তির ব্যবস্থা করবো।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা বেনজির আহমেদ টিটু, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজদ্দিন, দোহার বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছির, ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম পল বক্তব্য রাখেন।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আলতাফ হোসেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল হাই পান্নু, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সহ ঢাকা জেলার আওয়াতাধীন পাচটি উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *