নিজস্ব প্রতিবেদকঃ করোনা পরিস্থিতিতে বাজারে শাক-সবজির সঠিক মূল্য না পাওয়ায় চরম বিপাকে পরেছে ঢাকার দোহার উপজেলার চাষীরা । এদিকে টাকার সংকটে অনেকেই পর্যাপ্ত সবজি বাজার থেকে কিনতে পারছেনা অনকে। এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে দোহার উপজেলা প্রশাসন। চাষীদের সবজি কিনে সাধারণ মানুষের মাঝে সবজি পৌঁছে দিতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।
সোমবার বিকেলে উপজেলার কুসুমহাটি ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে অন্যন্য খাদ্যসামগ্রীর সাথে শাক-সবজি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
আফরোজা আক্তার রিবা জানান, বাজারে ক্রেতার সংখ্যা কম ও করোনা ঝুঁকির কারণে উপজেলার বাইরে সবজি বিক্রি করতে না যাওয়ায় বিপাকে পরেছে চাষীরা। তাই বিভিন্ন এলাকার চাষীদের সাথে যোগাযোগ করে ন্যায্যমূল্যে সরাসরি সবজি কিনে তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করার কাজ শুরু হয়েছে। এমন উদ্যোগে চাষী ও সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।এছাড়া সরকারি খাদ্যসামগ্রী পৌছে দেয়া হচ্ছে ঘরে ঘরে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেবামূলক সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
