এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ওয়াকফকৃত মাদ্রাসার বাথরুমের নির্মান কাজে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
বুধবার বিকেল ৫ টার দিকের উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্ব কামারখোলা তালিমুল কোরআন ফোরকানিয়া মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা বলেন, বিগত ১৯৭৩ সালে ঐ এলাকার মৃত চুন্নু বেপারী কামারখোলা মৌজার কয়েকটি দাগের সম্পত্তি কামারখোলা তালিমুল কোরআন ফোরকানিয়া মাদ্রাসার নামে ওয়াকফ করলে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মসজিদের মুসুল্লি ও ওয়াকফকৃত মাদ্রাসার ছাত্রছাত্রীদের ব্যবহার যোগ্য কোন বাথরুম না থাকায় পুরাতন টিনের বাথরুমের পার্শ্বে পাকা বাথরুম স্থাপন করতে গেলে প্রতিবেশী সমাজের লোকজন এসে নির্মাণ বাধা দেয়। এতে বাথরুম নির্মাণ ব্যহত হওয়ায় এলাকার মুসুল্লি ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছে। দ্রুত বাথরুমটি নির্মানের দাবি জানিয়েছে এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন, হাশেম শেখ,শরব আলী,আজমল খান,শাহজাহান মুন্সি,নাভেদ শেখ,নিপ্পন খান,রাব্বিল খান,শাহজাহান মোল্লা,রিয়াদ শেখ প্রমুখ।
