এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মাদককে না বলি সুস্থ্য সুন্দর সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী ও শিষ্টাচার উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট )বিকেল ৪ টায় উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া মাঠে তরুণ ও সমাজের আয়োজনে এই আলোচনা সভা শেষে মাদকবিরোধী একটি র্যালি বের হয়। র্যালিটি পূর্ব মুন্সিয়া গ্রাম ঘুরে পূনরায় সভাস্থলে এসে শেষ করে।
বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ব্যবসায়ী শরীফুল ইসলাম শিমুলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, ব্যবসায়ী শাহিন শেখ, নজরুল ইসলাম শেখ, হাবিবুল্লাহ মৃধা, শাহাবুদ্দিন, আমিনুল ইসলাম,আতিকুর রহমান উকিল,হারুন শেখ, জাহাঙ্গীর আলম,এমারত হোসেন মৃধা, বিএনপি নেতা এনায়েত হোসেন মৃধা
এছাড়াও উপস্থিত ছিলেন,পূর্ব মুন্সীয়া জামে মসজিদের খতিব মুফতি শরিফ সানা উল্লাহ,স্থানীয় ইউপি সদস্য আনজাম মাসুদ লিটন, ব্যবসায়ী মিজানুর রহমান, সেলিম হোসেন বাবু, আফজাল হোসেন,মোঃ মাইনুদ্দিন, নজরুল ইসলাম খান, চঞ্চল হোসেন, আমান উল্লাহ,মোঃ মাসুম বেপারী, শাহিন শাকিদার,হাজী আঃ কাদির, ওমর ফারুক বাবু।
