এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ-১(শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির মনোনিত এমপি প্রার্থী মোঃ আব্দুল্লাহর গণসংযোগ ঢোল বাদ্য বাশি নিয়ে এলাকা ঘুরে ঘুরে গণসংযোগ করেছেন।
শনিবার দিনব্যাপী শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের শ্যামসিদ্ধি,কয়কীত্তন, সেলামতি,বাগবাড়ী, মত্তগ্রাম ও গাদিঘাট এলাকার হাটে বাজারে ও বাড়ী বাড়ী ঘুরে ঘুরে সংযোগ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যাপক বিপ্লব কুমার ঘোষ,শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক নুর ইসলাম বেপারী, যুগ্ম সাধারন সম্পাদক আহসান উল্লাহ,শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাঃ সম্পাদক ইয়ামিন, বিএনপি নেতা এমএ কাইয়ুম রতন চেয়ারম্যান,আব্দুল হামিদ তালুকদারসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
