শ্রীনগরে হত্যা মামলার আসামি গ্রেফতার

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামি মামুন  (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়,শনিবার সকাল সোয়া ৯টার দিকে বাড়ৈগাঁও উত্তরপাড়া এলাকায় আব্দুল করিমের ছেলে মামুন (৩৫), বাড়ির সামনে বসে চায়ের দোকানে চা পান করছিলেন। এসময় মাদক নিয়ে পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার মামুন, হাসান ও কালাম গংদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মামুনগংয়ের হাতে থাকা চায়ের কাপ দিয়ে রাজিবের মুখে ও বুকে উপর্যুপরি আঘাত করে তাকে গুরুত্বর আহত করে। এতে রাজিবের একটি দাঁত ভেঙে যায় এবং বুকের বাম পাশে প্রচন্ড প্রদাহের সৃষ্টি হয়। আহতদের ডাকচিৎকারে আশপাশের এগিয়ে এসে রাজিবকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে

দ্রুত ঢাকায় রেফার্ড করেন। ভিকটিমের অবস্থার অবনতি হলে ভিকটিমকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং বর্তমানে আই.সি.ইউ তে চিকিৎসারত রয়েছেন। ভিকটিমের অবস্থা আশঙ্কাজন।

পরবর্তীতে ওসি (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে এসআই/আব্দুর রাজ্জাক, এসআই/মাইনুল হক খান, এসআই/রুহিন সঙ্গীয় ফোর্সসহ ঐ দিন দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বাড়ৈগাঁও বাজার এলাকা থেকে হত্যা চেষ্টা মামলার আসামী মামুন (৪২)কে গ্রেফতার করে।

 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, আসামীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা রুজু হওয়ার পর তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *