শ্রীনগরে নালিশী সম্পত্তিতে স্থাপনা করা সাইনবোর্ড অপসারনের অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে নালিশী সম্পত্তিতে স্থাপনা করা সাইনবোর্ড অপসারনের অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঘড়া মৌজায় স্থাপন করা সাইনবোর্ড অপসারণের অভিযোগ উঠে। এ ঘটনায় জমির মালিক হারুন অর রশিদ খান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বাঘড়া মৌজার এসএ ১৬২৩, ১৬১৭ ও ১৬১৬ দাগের ১ একর ২৩ শতক সম্পত্তি মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ ও রুল জারি অনুসার মালিক হারুন অর রশিদ খান। ভুক্তভোগী তার সম্পত্তিতে তফসিল ও মালিকানা নাম লিখে একটি সাইন বোর্ড স্থাপন করেন। ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যায় বাঘড়া এলাকার ইদ্রিস,মিরহাস,সাগর,তুহিন ও ইউনুস গনসহ আরো অজ্ঞাত নামা ১০-২০ জন সাইনবোর্ড অপসারণ করে ফেলে এবং ভুক্তভোগীকে নানা প্রকার ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করে।

এব্যাপারে মিরহাসের কাছে জানতে চাইলে তিনি বলেন,১৬১৬ দাগে ৯৬ শতক জমি আমরা হিন্দুদের কাছ থেকে ক্রয় সুত্রে মালিক হয়ে ভোগদখলে আছি। হারুন খান যে সম্পত্তিতে সাইনবোর্ড লাগিয়েছে, সেখানে তার কোন সম্পত্তি নাই। আর আমরা তার লাগানো কোন সাইনবোর্ড অপসারণ করি নাই।
শ্রীনগর থানার এসআই হাবিবুর রহমান বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *