শ্রীনগরে তন্তর ইউনিয়ন বিএনপির উদ্যােগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে তন্তর ইউনিয়ন বিএনপির উদ্যােগে বিএনপির চেয়ারপার্সন,সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর উপজেলার তন্তর ইউনিয়নের রুশদি হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনিত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।

সাঃ সম্পাদক আরিফুল হক মনিন কাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এম হায়দার আলী খান।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেনসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *