এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জোড়পূর্বক জমি দখলে নিয়ে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাইলভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পাইলভোগ মৌজার সিএস ২৫৮ নং খতিয়ানের ১২১ নং দাগের ৭৬ শতাংশ সম্পত্তি ভুক্তভোগী মজিবুর রহমান মীর ও তার ভাই আনোয়ার হোসেন মীর পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক ও ভোগ দখলে থাকাবস্থায় একই এলাকার মাহাবুব শেখ, সানী, জুয়েল, আজাহার শেখ, সুমন মল্লিক, বিদ্যুৎ পাইক, আবুল কালাম, লিটন শেখ, সাদ্দাম মল্লিক ও দ্বীন আসলামগং দীর্ঘদিন যাবৎ জবর দখলের পায়তারা করে হুমকি ধামকি দিয়ে আসছে। শনিবার সকালে মাহাবুব শেখ গং ভুক্তভোগীর সম্পত্তিতে থাকা সাইনবোর্ড সরিয়ে জোড় পূর্বক ঘর নির্মাণের চেষ্টার করে। এতে বাধা নিষেধ করলে মাহাবুবসহ অন্যান্যরা জমির মালিক মজিবরকে মারধর করতে তেড়ে আসে। এসব দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে।
এব্যাপারে মাহাবুব শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ঘর নির্মাণের জন্য ভ্যান যোগে মালামাল নিয়ে আসার সময় আমির হোসেনগং আমার ভাইসহ ভ্যান চালককে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছি।
অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই রিপন বলেন, এঘটনায় পাল্টাপাল্টি দুইটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে
