শ্রীনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে প্রাণনাশের হুমকি

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
গত রোববার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দোগাছি এলাকায় এ হুমকির ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী আলমগীর হোসেন বাদী হয়ে নাহিদ ইসলাম বাবুসহ ৪ জনকে বিবাদী করে থানায় একটি সাধারণ ডায়রী করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী আলমগীর হোসেনের সাথে পার্শ্ববর্তী দোগাছি গ্রামের মৃত জব্বার মোল্লার ছেলে নাহিদ ইসলাম বাবু,মৃত আজিজ মোল্লার ছেলে কামাল মোল্লা, খোকা মোল্লা ও খোকা মোল্লার ছেলে জয় মোল্লাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর জের ধরে বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে মারধরসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল নাহিদ ইসলাম বাবুগং। ঘটনার দিন রোববার ভুক্তভোগী বাড়ীর পাশে তার ভোগ দখলীয় নালিশি জমি দেখা শুনা করতে গেলে বাবুগং তাকে অকর্থ্য ভাষায় গালিগালাজ করে এবং পূনরায় জমি দেখা শুনা করতে গেলে খুনজখম করবে বলে হুমকি প্রদান করেন।

এব্যাপার অভিযুক্ত খোকা মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কাউকে হুমকি দেয়নি। আমরা এই সম্পত্তি সরকারের কাছে দীর্ঘদিন যাবৎ ক্রয় করে ভোগদখলে আছি। তাদের কোন দলিল থাকলে দেখাতে বলেন।
শ্রীনগর থানার এসআই হামজা বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়রী হয়েছে। এব্যাপারে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *