শ্রীনগরে ওয়ারিশের সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিন নারীসহ আহত-৭

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ওয়ারিশের সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিন নারীসহ ৭ জন গুরুত্বর আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব দেউলভোগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় লিপি বেগম বাদী হয়ে হামলাকারী আরিফ বেপারীকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার পূর্ব দেউলভোগ এলাকার মৃত মুলামদী বেপারী ছেলে হাফেজ বেপারী তার বোনদের পৈত্রিক ওয়ারিশের সম্পত্তি বুঝিয়ে না দিয়ে জোড়পূর্বক জবর দখল করে রাখেন। ঘটনার দিন রোববার সকালে লিপি বেগমসহ তার বড় বোন সায়েরা খাতুন, ভাই ইদ্রিস বেপারী, ভাগিনা ওয়াসিম,জসিম,মহসিন ও ভাবী আয়েশা বেগম পৈত্রিক ওয়ারিশের সম্পত্তিতে বেড়া নির্মান করতে গেলে হাফেজ বেপারীসহ তার আয়েশা আক্তার, ছেলে আরিফ বেপারী,আশরাফুল বেপারীসহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জন হাতে দেশী অস্ত্র নিয়ে ভাই ইদ্রিস বেপারী ও তার বোন ভাগিনাদেরকে হত্যার উদ্দেশ্য তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো দা ও চাপাতি দিয়ে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা প্রাণ নাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এব্যাপারে অভিযুক্ত হাফেজ বেপারী সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *