এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে দু-পক্ষের পাল্টাপাল্টি হামলা এক নারীসহ ৪ জন গুরুত্বর আহত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পূর্ব খৈয়াগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, পূর্ব খৈয়াগাঁও এলাকায় ফুটবলের ফাইনাল খেলার শেষার্ধে একই এলাকার রোকন,ইয়াছিন,আসিফ,সোহান, সিয়াম ওরফে ক্বারীসহ আরো ১০-১২ জনের একটি দল দা, লোহার রড,লাঠি শোঠা নিয়ে অতর্কিত মিলনের উপর হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে। মিলনকে রক্ষা করতে আকাশ ও আনোয়ার এগিয়ে গেলে রোকনগং তাদেরকেও এলোপাতারী পিটিয়ে আহত করে। এতে রোকনপক্ষের কয়েকজন আহত হয়। একপর্যায়ে রোকনগং লাঠিশোঠা নিয়ে মিলনের বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর করে এবং খালাতো বোন সামিয়া(১৭)কে পিটিয়ে আহত করে। আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে রোকনগং প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে শ্রীনগর থানার এসআই রহিন বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থানায়
পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
