নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁও আল-আমিন ইসলামিয়া আলিম মাদরাসার ছাত্র-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য প্রদান করেন কামারগাঁও আল-আমিন ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যক্ষ আবুল খায়ের । আল-আমিন ইসলামিয়া আলিম মাদরাসার সভাপতি মো. আব্দুল রাজ্জাক মোড়লের সভাপতিত্বে আলেমন নেছা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের অধ্যক্ষ ইউসুফ আলী রানা, বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিদ্যান মৃধা, মো. শহিদুল ইসলামসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অধ্যাক্ষ ইউসুফ আলী রানা বলেন, আমাদের প্রাণপ্রিয় বড় হুজুর হযরত মাওলানা শাইখ মো. আব্দুল ছাত্তার (রহ.) অত্র প্রতিষ্ঠানটির জমিসহ নিজ হতে তিল তিল করে গড়ে তুলেছেন। তার আমলে এই মাদরাসায় ছাত্রছাত্রীদের যায়গা দেওয়া যেতে না এবং এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার আলেম তৈরি হয়েছে । অথচ এই প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ অধ্যক্ষ জাফর ইকবাল যোগদানের পর থেকে উল্লেখ যোগ্য হারে ছাত্রছাত্রী কমে গেছে। তিনি প্রতিষ্ঠানকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছেন। তিনি যেন এই প্রতিষ্ঠানে পুন:রায় এখানে আসার জন্য কোনরকম চেষ্টা না করতে পারেন সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
এসময় আরেক বক্তা বলেন, সদ্য পদত্যাগকৃত অধ্যক্ষ বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত মো. জাফর ইকবালের বিভিন্ন অপকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন এবং অবিলম্বে তার পদত্যাগ কার্যক্রম করে তার উপযুক্ত বিচার দাবী করেন।
অন্যান্য বক্তরা বলেন মো. জাফর ইকবাল শিক্ষামন্ত্রণালয় অধীনে নিরীক্ষা অধিদপ্তরের কর্তৃক তদন্তে অর্থ আত্মসাৎ ও দায়ীত্ব অবহেলাসহ আরও সুনির্দিষ্ট কিছু অপরাধ প্রমাণিত হয়েছে। তার দ্বারা এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ শিক্ষকবৃন্দ নির্যাতিত হয়েছে। তিনি এই প্রতিষ্ঠানকে ২০ বছর পিঁছিয়ে দিয়েছেন। অতএব তার সকল যড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো ইনশা আল্লাহ।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ও মার্কশিট প্রদান করে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামী সংগীত পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠী শিল্পীবৃন্দ।
