শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে …পনিরুজ্জামান তরুন

নিজস্ব প্রতি‌বেদকঃ বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে” বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তরুন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তা বোধের চেতনা থেকে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার একটাই পরিচয়, বাঙালি। বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুকে অনেক লড়াই করতে হয়েছে। তিনি দূরদৃষ্টি দিয়ে বুঝেছিলেন বাঙালি জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করতে না পারলে বাঙালিকে ঐক্যবদ্ধ প্লাটফর্মে আনা সম্ভব নয়। আর ঐক্যবদ্ধ প্লাটফর্মে আনতে না পারলে বাঙালির মুক্তি কোনদিন সম্ভব নয়। বাঙালি জাতিসত্তা, স্বাধিকার আন্দোলন এবং পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে এসেছিলেন। তিনি বলেন, “আমাদের পরিচয় আমরা বাঙালি। আমাদের আদর্শ বঙ্গবন্ধুর, আর নেতৃত্ব শেখ হাসিনার। আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধু না থাকলেও তার রক্ত ও আদর্শের উত্তরসূরি শেখ হাসিনা রয়েছেন। বাংলাদেশের উন্নয়নের আর্কিটেক্ট শেখ হাসিনা। তিনি গোটা জাতিকে নিয়ে ক্লান্তহীন এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়ার কৃতিত্ব শেখ হাসিনা দেখাতে পেরেছেন। এবার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান ভুইয়া কিসমত অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক সিদ্দিক।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি   এড‌ভো‌কেট ফাহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাহ্রা ইউপি চেয়ারম্যান এড‌ভো‌কেট ড. মো. সাফিল উদ্দিন মিয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এ্ডভোকেট ইমরান হোসেন, সদস্য মো. আওলাদ হোসেন, বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিব পত্তনদার, বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বার্নার্ড তপন গমেজ, সাধারণ সম্পাদক শামীমুল আহাদ রনক, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্ডভোকেট শেখ কামরুজ্জামান কামরুল প্রমুখ।

পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *