শীঘ্রই বারুয়াখালী বাজারে এভারগ্রীন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

নাজমুল হোসেন : “অবহেলিত জনপদের সাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা বদ্ধ পরিকর” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী বাজারে শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে “এভারগ্রীন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” নামে একটি বেসরকারি হাসপাতাল।

হাসপাতালের মালিকপক্ষ সূত্রে জানাযায়, স্বনামধন্য চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা সেবা ও অত‍্যাধনিক ল‍্যাব এবং অভিজ্ঞ টেকনোলজিস্ট নিয়ে  “এভারগ্রীন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ” তাদের সেবা জনগনের মাঝে পৌছে দিতে বদ্ধপরিকর। ঢাকার উন্নত হাসপাতালের মত গ্রামের লোকজনও কম খরচে উন্নত চিকিৎসা পাবে বলেও জানান মালিকপক্ষ। এতে করে উন্নত চিকিৎসার জন্য কাউকে শহরে যেতে হবে না।

হাসপাতালটির মালিকপক্ষ আরোও জানায়, হাসপাতালটি শ্রীঘ্রই উদ্বোধন হলেও সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকেই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সগণ সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন।

সেই সাথে এভারগ্রীন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম উদ্বোধন হলেই বিশেষ করে পশ্চিম অঞ্চলের জনগন চিকিৎসা সেবার মান বৃদ্ধি পাবে সাধারণ মানুষ এমনটাই প্রত্যাশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *