রাতে মাদ্রাসা থেকে বেরিয়ে আবু বকর ও নাহিদ ভাস্কর্য ভাঙে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:  কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত অভিযোগে চার জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘স্থানীয় ইবনে মাসউদ নামের একটি মাদ্রাসা থেকে দুই ছাত্র রাতে বেরিয়ে এসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। তাদের একজনের নাম আবু বকর। অন্যজন নাহিদ। এছাড়া আলামিন ও ইউসুফ নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’

রবিবার (৬ ডিসেম্বর) সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে কোনও রকম অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। আমাদের দল আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক বিষয়টি স্পষ্ট করেছেন। আমি ও আমরা যারা শান্তি রক্ষায় নিয়োজিত আছি, আমরা এইটুকু বলতে পারি, কোনও ধরনের অরাজকতা বাংলাদেশে করতে দেওয়া হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *