রাণীশংকৈল হাসপাতালে অ্যান্টিভেনম সংকটের অবসান, পৌঁছেছে ১৭টি ইনজেকশন

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি:  দীর্ঘ তিন মাস পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম ইনজেকশন সরবরাহ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) জরুরি ভিত্তিতে হাসপাতালে ১৭টি অ্যান্টিভেনম ইনজেকশন পৌঁছায়।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালের জন্য মোট ৪০টি অ্যান্টিভেনম ইনজেকশনের চাহিদা পাঠানো হলেও আপাতত ১৭টি ইনজেকশন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, গত তিন মাস ধরে হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় সাপে কাটা রোগীদের চিকিৎসা দিতে নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়েছে। নতুন চালান পৌঁছানোর ফলে জরুরি চিকিৎসা সেবা আবারও স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব হবে।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করা হলে সাপে কাটা রোগীদের চিকিৎসায় আর কোনো সংকট তৈরি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *