রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় আনন্দ টেলিভিশনের পাশে ৬ তলা একটি ভবনের ৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্টোল রুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
সর্বশেষ খবর অনুযায়ী কোনো হতাহতের খবর ও আগুনের কারণ জানা যায়নি।
